বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে জেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের অডিটোরিয়ামে জেলা যুবদলের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হারুনুর রশীদ।

তিনি বলেন গত ১৫ বছরে প্রশাসনসহ সরকারি দপ্তরে যারা অনিয়ম-দুর্নীতি করেছে। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ পালিয়েছেন, কিন্তু প্রশাসনে তাদের দোসররা এখনও দেশে রয়েছে। তাদেরকে চাকুরি থেকে বহিষ্কার করতে হবে। যতক্ষণ না তাদেরকে সরানো হবে, ততক্ষণ শৃঙ্খলা ফিরো আসবে না।

মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলাম বিএনপি নেতা শামসুল হক।

সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সভাপতি অ্যাডভোকেট সোলাইমান বিশু। ছাত্রনেতা মিম ফজলে আজিম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

চাঁপাই এক্সপ্রেস/পিআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14