বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে শিশু আরিয়ানের মৃত্যু

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

শিবগঞ্জ থেকে : শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে আরিয়ান নামে ৩ বছরের এক শিশু মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে শিবগঞ্জ উপজেলার তর্তিপুরপাগলা নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার উজিরপুর ইউনিয়নের চামকাপাড়া গ্রামের তোহর আলীর ছেলে।

উজিরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিকুল ইসলাম জানান, দুপুরে পরিবারের সকলের অজান্তে খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায় শিশু আরিয়ান। এ সময় বাড়ির পাশে তর্তিপুর সেতুর উত্তরে পাগলা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এসএমএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14