• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ ও সচেতনতা বৃদ্ধিতে অভিভাবকদের সমন্বয়ে বিআরটিএ-এর আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে‌ যুব উন্নয়ন অধিদপ্তরের ৭ টি ট্রেডের প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একই পরিবারের ৪জন গ্রেপ্তার  চাঁপাইনবাবগঞ্জে ইমাম হোসাইন (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৭ম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ওসি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ইমাম হোসাইন (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল

আখতারুজ্জামান
আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আজ ২৬ জুন শহীদ সাটু হলে বিকেলে বেহেশতের যুবকদের সর্দার হযরত ইমাম হোসাইন আলাইহিস সালামের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাঃ ইমরান হোসেন। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্রের পরিচালক হুজ্জাতুল ইসলাম ড. আবদুল্লাহ।

বক্তারা তাঁদের আলোচনায় কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপট, ইমাম হোসাইন (আ.)-এর মহান আত্মত্যাগ এবং ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠায় তাঁর অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার যে শিক্ষা ইমাম হোসাইন (আ.) দিয়ে গেছেন, তা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর জন্য পাথেয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার হেড মুফাসসির আলহাজ্ব মাওলানা মোঃ মুহসিন উদ্দিনসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এএমও


আরও সংবাদ

ফেসবুকে আমরা