• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গা উৎসবে পাশে থাকার প্রত্যয় বিজিবি’র  চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী  (এসআই) জিয়াউর রহমান চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার চাঁপাইনবাবগঞ্জে নকশা অনুযায়ী কাজের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায়  গাঁজা উদ্ধারসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল অনুষ্ঠিত

চাঁপাই এক্সপ্রেস নিউজ
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ:

প্রথমবারের মতো আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর পর্দা নামে উৎসবমুখর পরিবেশে।

জমজমাট ফাইনালে নাচোল থানাকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে দুই দিনব্যাপী প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা (পুরাতন) স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। ফাইনালে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ও নাচোল থানা। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে ৫৬-২৮ পয়েন্টের ব্যবধানে নাচোল থানাকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা। নাচোল থানা হয় রানারআপ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ ও সভাপতি। চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুল, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নূরে আলম, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,
মাঠে খেলোয়াড়দের দুর্দান্ত লড়াই, গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস এবং কাবাডির চিরচেনা উত্তেজনায় প্রাণ ফিরে পায় পুরো স্টেডিয়াম। ফাইনালের প্রতিটি মুহূর্তে ছিল প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ। একদিকে পয়েন্ট আদায়ের জন্য খেলোয়াড়দের কৌশলী অভিযান, অন্যদিকে প্রতিপক্ষকে আটকে দেওয়ার মরিয়া চেষ্টা, সব মিলিয়ে দর্শকদের মধ্যে ছিল টানটান উত্তেজনা। শেষ বাঁশি বাজার পর সদর মডেল থানার খেলোয়াড়দের উল্লাসে মুখর হয়ে ওঠে মাঠ। সামনে আরও বড় আয়োজনের প্রত্যাশা-প্রথমবারের এই আয়োজনকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতে আরও বড় পরিসরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রত্যাশা রয়েছে। জেলার বিভিন্ন পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের সম্পৃক্ত করে প্রতিযোগিতার পরিধি বাড়ানো গেলে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হতে পারে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে যোগাযোগের নতুন ক্ষেত্র তৈরি হবে। একই সঙ্গে তরুণদের মাঠমুখী করার উদ্যোগ আরও জোরদার হবে। প্রতিযোগিতা, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার এই পরিবেশ স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।


আরও সংবাদ

ফেসবুকে আমরা