ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং ৭ম ব্যাচের লিখিত পরীক্ষা। শনিবার সকাল ১০ টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জুলাই থেকে সেপ্টেম্বর মাসের ব্যাচে নির্বাচিত ৭৫ জন প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন জনাব মোঃ রাশেদ ভূঁইয়া, প্রোগ্রামার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব স্বপণ কুমার কর্মকার উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর,সহকারী পরিচালক মিজানুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ ব্রাঞ্চের ই লার্নিং এন্ড আর্নিং এর কো-অর্ডিনেটর এস এম আব্দুল্লাহ ট্রেইনার মোঃ জেমস,মোঃ জাকির হোসেন এবং মোঃ সিফাত হাসান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শক কর্মকর্তারা পরীক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রমে যুবসমাজকে আরও সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।
এবার দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। এ ছাড়া প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা ও তিনবেলা মানসম্মত খাবারসহ প্রশিক্ষণের উপকরণ পাবেন।