• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং
বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি ও পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে গাঁজা নিয়ে নারীসহ  আটক চাঁপাইনবাবগঞ্জে এসআরবির যৌথ অভিযানে জাল টাকাসহ আটক চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গা উৎসবে পাশে থাকার প্রত্যয় বিজিবি’র  চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী  (এসআই) জিয়াউর রহমান চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার চাঁপাইনবাবগঞ্জে নকশা অনুযায়ী কাজের দাবিতে মানববন্ধন

ইমাম হোসাইন (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল

আখতারুজ্জামান
আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আজ ২৬ জুন শহীদ সাটু হলে বিকেলে বেহেশতের যুবকদের সর্দার হযরত ইমাম হোসাইন আলাইহিস সালামের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাঃ ইমরান হোসেন। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্রের পরিচালক হুজ্জাতুল ইসলাম ড. আবদুল্লাহ।

বক্তারা তাঁদের আলোচনায় কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপট, ইমাম হোসাইন (আ.)-এর মহান আত্মত্যাগ এবং ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠায় তাঁর অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার যে শিক্ষা ইমাম হোসাইন (আ.) দিয়ে গেছেন, তা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর জন্য পাথেয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার হেড মুফাসসির আলহাজ্ব মাওলানা মোঃ মুহসিন উদ্দিনসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এএমও


আরও সংবাদ

ফেসবুকে আমরা