• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে সালিশে বিরোধ, বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শিবগঞ্জে বিজিবির উদ্যোগে সীমান্তে স্কিল সেন্টারের শুভ উদ্বোধন নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে র‍্যাবের মতবিনিময় সভা সড়ক দুর্ঘটনা রোধ ও সচেতনতা বৃদ্ধিতে অভিভাবকদের সমন্বয়ে বিআরটিএ’র আলোচনা সভা নারায়নপুরের সীমান্তবর্তী এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে‌ যুব উন্নয়ন অধিদপ্তরের ৭ টি ট্রেডের প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একই পরিবারের ৪জন গ্রেপ্তার  ইমাম হোসাইন (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৭ম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে সালিশে বিরোধ, বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

ইসমাইল হোসেন
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আইনজীবী সমিতিতে একটি সালিশে বিরোধকে কেন্দ্র করে আটকে রেখে আইনজীবীদের হামলায় ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী কয়েকটি পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ মে বিকেলে একটি সালিসকে কেন্দ্র করে বিরোধের এক পর্যায়ে ইমাম হাসান বারু নামের এক ব্যক্তিকে আটকে মারধর করে আইনজীবী ও তাদের সহকারীরা। এ সময় বারুর দুই ছেলে ও পরিচিত কয়েকজন তাদেরকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরকেও ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ তাদেরকে সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত দফায় দফায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এমনকি উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেও পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বেধড়ক মারধর করা হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মারধর করে উল্টো আইনজীবীরাই মামলা করে। গত প্রায় আড়াই মাস ধরে তারা কারাগারে থাকলেও জামিনে বাধা দিচ্ছে আইনজীবীরা। অথচ তাদের মধ্যে নবম শ্রেণী পড়ুয়া এক ছাত্রসহ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। আর তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।

এমইও


আরও সংবাদ

ফেসবুকে আমরা