• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ৭ মাসে ১৯৮৭ মামলা নিষ্পত্তি চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিসের চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে সাংবাদিকের সাথে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন  চাঁপাইনবাবগঞ্জে দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন শিবগঞ্জে বিজিবির উদ্যোগে সীমান্তে স্কিল সেন্টারের শুভ উদ্বোধন

সড়ক দুর্ঘটনা রোধ ও সচেতনতা বৃদ্ধিতে অভিভাবকদের সমন্বয়ে বিআরটিএ’র আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে অভিভাবকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ই জুলাই) “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি স্থানীয় তালীমুল কুরআন মডেল মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চাঁপাইনবাবগঞ্জ এবং সার্বিক সহযোগিতায় ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।

আলোচনা সভায় বিআরটিএ-এর কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা সড়ক দুর্ঘটনার প্রধান কারণসমূহ এবং তা প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সাইন, ওভারস্পিডিংয়ের ঝুঁকি, পথচারীদের জেব্রা ক্রসিং ব্যবহারের নিয়ম এবং সড়ক নিরাপত্তা আইন সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন চাঁপাইনবাগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক, মোটরযান পরিদর্শক বি আরটি এর কাফিউল হাসান মৃধা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক অনুষ্ঠানে বক্তব্যে বলেন, “সড়কে দুর্ঘটনা কমাতে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং চালক, পথচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা আবশ্যক। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক নির্দেশিকা সম্বলিত সচেতনতামূলক লিফলেট ও প্রদর্শনী সামগ্রী প্রদর্শন করা হয়।

এএএম


আরও সংবাদ

ফেসবুকে আমরা