• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ৭ মাসে ১৯৮৭ মামলা নিষ্পত্তি চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিসের চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে সাংবাদিকের সাথে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন  চাঁপাইনবাবগঞ্জে দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন শিবগঞ্জে বিজিবির উদ্যোগে সীমান্তে স্কিল সেন্টারের শুভ উদ্বোধন

নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে র‍্যাবের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে র‍্যাব-৫, সিপিসি-১ এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে “নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. একরামুল হক পিপিএম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইমরুল হাসান চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

বক্তারা বলেন, নিরাপদ সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের, বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে তরুণদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়া অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এজেআএ


আরও সংবাদ

ফেসবুকে আমরা