• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯টি ককটেল ও হেরোইন সহ আটক -১  সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জামায়াত নেতা ডা. ইসমাইল বহিষ্কার বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি ও পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে গাঁজা নিয়ে নারীসহ  আটক চাঁপাইনবাবগঞ্জে এসআরবির যৌথ অভিযানে জাল টাকাসহ আটক চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গা উৎসবে পাশে থাকার প্রত্যয় বিজিবি’র  চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী  (এসআই) জিয়াউর রহমান চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁপাই এক্সপ্রেস নিউজ
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

শুক্রবার বিকেলে উদ্বোধনী দিনের খেলায় বড় জয় পেয়েছে সদর উপজেলা ফুটবল দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৪-০ ব্যবধানে ভোলাহাট ফুটবল দলকে হারিয়েছে তারা। খেলায় ম্যাচ সেরা হয়েছেন সদর উপজেলার আবদুল আহাদ।

খেলা দেখতে স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক ও ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। দীর্ঘদিন পর জেলার ক্রীড়াঙ্গনে এমন আয়োজন ঘিরে তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এর আগে বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই টুর্নামেন্টর আয়োজন করেছে। পৃষ্ঠপোষকতা করছে এরফান গ্রুপ। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মিনহাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিকিউরিটি মেম্বার সেক্রেটারি এবং জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অ্যাডহক কমিটির সদস্য মো. মাহবুব আলম, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু ও সদস্য মো তৌফিকুল ইসলাম তোফাসহ সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করাই এই টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

তারা আরো বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তাদের মাঠমুখী করার উদ্যোগ অব্যাহত থাকবে।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এআরএমও


আরও সংবাদ

ফেসবুকে আমরা