• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার চাঁপাইনবাবগঞ্জে নকশা অনুযায়ী কাজের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায়  গাঁজা উদ্ধারসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা

চাঁপাই এক্সপ্রেস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ:

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সকালে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত স্থানে রাস্তা পারাপার, যানবাহনে নিরাপদে চলাচল এবং চালকদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা করা হয়।

সেমিনারে  উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা  বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান,  চাঁপাইনবাগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক, মোটরযান পরিদর্শক বি আরটি এর কাফিউল হাসান মৃধা, টি আই-২ আজিজ ফেরদৌস।
চাঁপাইনবাগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক সেমিনারে  বক্তব্যে বলেন,
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ট্রাফিক আইন ও নিরাপদ সড়ক ব্যবহারের বিষয়ে সচেতন করে তুলতে হবে। পথচারী, চালক, শিক্ষার্থী ও অভিভাবক—সবার সম্মিলিত দায়িত্বশীল আচরণই পারে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে, এসব কথা তুলে ধরেন।
সেমিনারে আয়োজক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আরও সংবাদ

ফেসবুকে আমরা