শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

নাচোলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দিনব্যাপি নিরাপদ খাদ্য (ফল ও সবজি) উৎপাদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ জুন) সকাল ১০টায় নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে, নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুলের কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূরের সঞ্চালনায় দিনব্যাপি কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী। কর্মশালায় বক্তব্য ও প্রজেক্টর শেশন উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাইহানুল ইসলাম। অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা ও সফলতার গল্প শুনান নাচোলের সফল আম (ফল) উদ্যোক্তা রফিকুল ইসলাম ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. কাউসার আহাম্মেদ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘কৃষিই আমাদের সমৃদ্ধির মূল ভিত্তি। টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক প্রযুক্তি ও কৌশল সম্পর্কে সচেতন করতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এই পার্টনার কংগ্রেস একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, আমরা চাই কৃষকরা যাতে লাভজনক ও টেকসই উত্তম কৃষি চর্চা করতে পারেন সেজন্য সকল পর্যায়ে সহযোগিতা অব্যাহত থাকবে। কর্মশালায় উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, নাচোল উপজেলার বিভিন্ন পার্টনার ফিল্ড স্কুলের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

চাঁপাই এক্সপ্রেস/তুহিন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14