• সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৭ম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ওসি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক জব্দ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র উদ্যোগে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শিশু রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ‘কানের দুলের জন্য’ গৃহশিক্ষিকাকে হত্যা ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের তথ্য পেল পিবিআই ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী নাটকীয়তা পেরিয়ে শপথ, থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

ভালুকায় ত্রি-মুখী সংঘর্ষে সড়কে প্রাণ গেল যুবকের

চাঁপাই এক্সপ্রেস নিউজ
আপডেট : শুক্রবার, ৪ মে, ২০১৮

ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের বাস ট্রাক ও পিক আপের ত্রিমুখী সংঘর্ষে ১জন নিহত ও ৪জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার কাঠালী মল্লিকাবাড়ী মোড় সন্নিকটস্থ এলাকায়। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি গুলো আটক করেছে। আশংকা জনক অবস্থায় ৩জনকে মচিমহায় প্রেরন করা হয়েছে।
স্থানীয় সুত্র জানায়, ঘটনার সময় সিডষ্টোরগামী একটি পিকআপ উল্লেখিত এলাকায় পৌছুলে উল্টো দিকে আসা একটি ট্রাক পিক আপটিকে সামনে থেকে চাপা দেয়। এ সময় রাজিব পরিবহনের যাত্রীবাহি একটি বাস পিকআপটির পেছন থেকে চাপা দেয়।
এ ঘটনায় ৫জন আহত হলে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।কর্তব্যরত ডাক্তার ১জনকে মৃত ঘোষণা করেন এবং ৩জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নিহতের নাম দুলাল মিয়া। ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি পরিবহন আটক করে নিয়ে এসেছে।


আরও সংবাদ

ফেসবুকে আমরা