• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ ও সচেতনতা বৃদ্ধিতে অভিভাবকদের সমন্বয়ে বিআরটিএ-এর আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে‌ যুব উন্নয়ন অধিদপ্তরের ৭ টি ট্রেডের প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একই পরিবারের ৪জন গ্রেপ্তার  চাঁপাইনবাবগঞ্জে ইমাম হোসাইন (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৭ম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ওসি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জে‌ যুব উন্নয়ন অধিদপ্তরের ৭ টি ট্রেডের প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন

চাঁপাই এক্সপ্রেস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ :

​চাঁপাইনবাবগঞ্জে‌ যুব উন্নয়ন অধিদপ্তরের ৭ টি ট্রেডের প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু ছালেহ মো: মুসা জঙ্গী এবং সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব স্বপন কুমার কর্মকার।
এছাড়া উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, মোঃ সাদিকুজ্জামান, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ রাকিবুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের এডিপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার লাভলী খাতুন। এছাড়া উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী ১৫০ জন শিক্ষার্থী এবং বিভিন্ন ট্রেডের সম্মানিত প্রশিক্ষকগণও উপস্থিত ছিলেন।
​উক্ত কর্মসূচিতে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজওয়্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, পোশাক তৈরি, গবাদিপশু হাঁস-মুরগি পালন ও প্রাথমিক চিকিৎসা এবং মৎস্য চাষ ও কৃষি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

​যুব উন্নয়ন অধিদপ্তর, চাপাইনবাবগঞ্জ আয়োজিত এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ।


আরও সংবাদ

ফেসবুকে আমরা