• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী  (এসআই) জিয়াউর রহমান চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার চাঁপাইনবাবগঞ্জে নকশা অনুযায়ী কাজের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায়  গাঁজা উদ্ধারসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন

আখতারুজ্জামান
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এই স্লোগানকে বাস্তবে রূপ দিয়ে এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবকদের স্বাবলম্বী করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

সীমান্ত এলাকার যুবসমাজকে মাদক, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে শুরু হয়েছে ছয় সপ্তাহব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ-২০২৬’।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদে  এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় বসবাসরত যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫৩ বিজিবির উদ্যোগে বিভিন্ন ধরনের যুগোপযোগী প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষিত বেকার যুবকদের কারিগরি দিক থেকে দক্ষ করে গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এসব প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিংয়ের মতো বাস্তবমুখী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যুবকরা যেমন নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারবেন, তেমনি সমাজে অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবেন।”

​মাদক ও অপরাধ থেকে যুবসমাজকে রক্ষায় ইতিবাচক প্রয়াস
৫৩ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা এবং এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন সাধনে বিজিবি নিয়মিত বিভিন্ন কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল করে তোলার এই উদ্যোগ সীমান্ত এলাকার বেকারত্ব দূর করার পাশাপাশি যুবসমাজকে ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে আনতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।

​সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক ধারা অব্যাহত
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ৫৩ বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। একই সাথে জনসচেতনতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক প্রশিক্ষণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

​এই মহতী উদ্যোগটি স্থানীয় সচেতনমহল ও প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।


আরও সংবাদ

ফেসবুকে আমরা