• বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে ‘কানের দুলের জন্য’ গৃহশিক্ষিকাকে হত্যা ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের তথ্য পেল পিবিআই ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী নাটকীয়তা পেরিয়ে শপথ, থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সরকার গঠন অনিশ্চিত, জোট বাঁধছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাজশাহী রেলস্টেশনের পাশে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশকে আল্টিমেটাম বাড়লো সয়াবিন তেলের দাম রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোয় তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত্তাল তিতুমীর কলেজ একশ’র বেশি হ্রদ যে উদ্যানে

চাঁপাইনবাবগঞ্জে ‘কানের দুলের জন্য’ গৃহশিক্ষিকাকে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অধিরল্যাংড়ার মোড়-চৌকাপাড়ার একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সকালে জরুরিসেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। নিহত মরিয়ম বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেনের স্ত্রী।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, সোমবার সকালে মরিয়ম বেগম চৌকাপাড়ার মো. রুবেল ও সুমি খাতুনের বাড়িতে যান তাদের দুই সন্তানকে প্রাইভেট পড়াতে। এরপর আর বাড়ি ফিরে আসেন নি। রাতেই মরিয়ম বেগমের এক সন্তান সদর মডেল থানায় জিডি করেন। মঙ্গলবার সকালে জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ রুবেল ও সুমি দম্পতির বাড়ি থেকে মরিয়মের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে। ৯৯৯-এ ফোন করেছিলেন রুবেল নিজেই। পুলিশ রুবেল ও সুমিকে আটক করেছে।

পুলিশ সুপার আরও বলেন, রুবেল ও সুমিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের দেয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, স্বর্ণের কানের দুলের জন্য মরিয়মকে হত্যা করা হয়েছে। রুবেল ও সুমির দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একজন স্বর্ণকারের কাছ থেকে মরিয়মের স্বর্ণের দুটি দুল উদ্ধার করেছে।

গতকাল ওই স্বর্ণকারের কাছে দুল দুটি বিক্রি করেছিলেন সুমি। পুলিশ ওই স্বর্ণকারকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। মরিয়মের ছেলে মারুফ হোসেন বনি বলেন, গতকাল রাতেও মাকে খুঁজে না পেয়ে রুবেলের বাড়ি গিয়েছিলেন তিনি। কিন্তু সে সময় তারা জানান, প্রাইভেট পড়ানো শেষে তার মা চলে গেছেন।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ সুপার।

এসকেএম


আরও সংবাদ

ফেসবুকে আমরা