• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ আটক  চাঁপাইনবাবগঞ্জে ইমাম হোসাইন (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৭ম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ওসি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক জব্দ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র উদ্যোগে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শিশু রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ‘কানের দুলের জন্য’ গৃহশিক্ষিকাকে হত্যা ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের তথ্য পেল পিবিআই

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ আটক 

চাঁপাই এক্সপ্রেস নিউজ
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার এবং একই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে গত ১ জুলাই থেকে জেলাব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার (৫ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিকেল ৩টার দিকে সদর উপজেলার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য মো. আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), ছেলে মো. শুকুদ্দি (৩৪) ও মো. মাসুদ রানা (১৮)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাদের হেফাজত থেকে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন, একটি স্বর্ণের আংটি, সাতটি রুপাসহ অন্যান্য ধাতুর আংটি, একটি ডিজিটাল ওজন মাপার মেশিন, একটি পাসপোর্ট, একটি ডিভিআর, একটি হিটিং বাল্ব, একটি ফয়েল পেপার রোল, হেরোইন শুকানোর একটি গামলা এবং মাদক বিক্রির ২৪ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরও সংবাদ

ফেসবুকে আমরা