• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গা উৎসবে পাশে থাকার প্রত্যয় বিজিবি’র  চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী  (এসআই) জিয়াউর রহমান চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার চাঁপাইনবাবগঞ্জে নকশা অনুযায়ী কাজের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায়  গাঁজা উদ্ধারসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সড়ক দুর্ঘটনা রোধে পেশাজীবী গাড়িচালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু ছালেহ মুসা জঙ্গী। সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

প্রশিক্ষণে পেশাজীবী গাড়িচালকদের নিরাপদ ও দায়িত্বশীলভাবে গাড়ি চালানো, সড়ক পরিবহন আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার, ট্রাফিক সংকেত ও সড়ক নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণসহ দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক, মোটরযান পরিদর্শক বি আরটি এর কাফিউল হাসান মৃধা, সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডা: রাকিবুল ইসলাম, টি আই-২ আজিজ ফেরদৌস মেকানিক্যাল এসিস্ট্যান্ট সাজেদুল ইসলাম।

চাঁপাইনবাগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক অনুষ্ঠানে বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন মেনে গাড়ি চালানোর কোনো বিকল্প নেই। একজন চালকের সামান্য অসচেতনতার কারণে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি ঘটতে পারে। তাই প্রশিক্ষণের মাধ্যমে চালকদের পেশাগত জ্ঞান, দায়িত্ববোধ ও নিরাপদ ড্রাইভিংয়ের বিষয়ে আরও সচেতন করে তুলতে হবে।

তিনি আরও বলেন, ‘গতিশীল গাড়ি চালাই, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই প্রত্যয়কে সামনে রেখে চালক, যাত্রী ও পথচারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উক্ত রিফ্রেসার প্রশিক্ষণে জেলায় ৮০ জন পেশাজীবী গাড়ি চালকগন অংশ নেন।

এআরও


আরও সংবাদ

ফেসবুকে আমরা