ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের ৭ টি ট্রেডের প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু ছালেহ মো: মুসা জঙ্গী এবং সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব স্বপন কুমার কর্মকার।
এছাড়া উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, মোঃ সাদিকুজ্জামান, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ রাকিবুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের এডিপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার লাভলী খাতুন। এছাড়া উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী ১৫০ জন শিক্ষার্থী এবং বিভিন্ন ট্রেডের সম্মানিত প্রশিক্ষকগণও উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচিতে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজওয়্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, পোশাক তৈরি, গবাদিপশু হাঁস-মুরগি পালন ও প্রাথমিক চিকিৎসা এবং মৎস্য চাষ ও কৃষি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তর, চাপাইনবাবগঞ্জ আয়োজিত এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ।