• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ৭ মাসে ১৯৮৭ মামলা নিষ্পত্তি চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিসের চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে সাংবাদিকের সাথে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন  চাঁপাইনবাবগঞ্জে দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন শিবগঞ্জে বিজিবির উদ্যোগে সীমান্তে স্কিল সেন্টারের শুভ উদ্বোধন

শিবগঞ্জে বিজিবির উদ্যোগে সীমান্তে স্কিল সেন্টারের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির উদ্যোগে যুবকদের দক্ষ করে গড়ে তুলতে স্কীল সেন্টার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ই জুলাই) সোমবার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে অবস্থিত সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার-এ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে এক মাসব্যাপী মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। সীমান্তবর্তী এলাকার ২৫ জন নির্বাচিত যুবক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।

প্রশিক্ষণার্থীদের মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার ত্রুটি নির্ণয়, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং আধুনিক মোবাইল সার্ভিসিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, সীমান্ত এলাকার যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি জানান, বিজিবি ভবিষ্যতেও মানবকল্যাণ ও সীমান্ত এলাকার সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।

বিজিবির প্রত্যাশা, এ প্রশিক্ষণ কর্মসূচি সীমান্তবর্তী এলাকার যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, জীবনমান উন্নয়ন এবং চোরাচালান প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এএও


আরও সংবাদ

ফেসবুকে আমরা